
বোমা হামলার হুমকি, কানাডায় নামল এয়ার ইন্ডিয়ার বিমান
অনলাইনে পোস্ট করা বোমা হামলার হুমকির পর নয়াদিল্লি থেকে সরাসরি শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার বিমান কানাডার ইকালুইট বিমানবন্দরে অবতরণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১৫ অক্টোবর) দিল্লি-শিকাগো চলাচলকারী ফ্লাইটে (এআই১২৭) অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা হুমকির বিষয় ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাই সেটি কানাডার ইকালুইট বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানানো হয়েছে।

শাহীনবাগে কুয়েতি মসজিদে আগুন
রাজধানীর শাহীনবাগে ৬ নম্বর গলিতে কুয়েতি মসজিদের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা পর এই আগুনের ঘটনা ঘটে। তথ্যটি বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান। রাকিবুল হাসান জানান, বিকেল

ওমানির গাড়ির ধাক্কায় বাংলাদেশির মৃত্যু
ওমানে স্থানীয় নাগরিকের গাড়ির থাক্কায় গুরুতর আহত এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার মাস্কাটের কোলা হাসপাতালে মোবারক নামে ওই প্রবাসীর মৃত্যু হয়। গত পহেলা অক্টোবর সুর সিটি সেন্টারের সামনে এক ওমানির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন মোবারক। তিনি সেসময় একটি মোটরবাইক চালাচ্ছিলেন। মৃত মোবারকের বাড়ি বরিশাল জেলায়। তারা ৩ ভাই

যুক্তরাষ্ট্র থেকে ৩১ টি এমকিউ- ৯বি ড্রোন পাচ্ছে ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিক্রয় চুক্তির অংশ হিসেবে ভারত ৩১ টি এমকিউ – ৯বি প্রিডেটর ড্রোন পেতে যাচ্ছে। একে ভারতের সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। খবর এনডিটিভির। ৩১ টি ড্রোনের মধ্যে ভারতীয় নৌসেনারা পাবেন ১৫টি ড্রোন। অন্যদিকে সেনাবাহিনী পাবে ৮টি ড্রোন এবং বিমান বাহিনীকে দেয়া হবে ৮টি।

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১০ বাংলাদেশিকে যেখানে নেওয়া হচ্ছে
ইতালি কর্তৃপক্ষ সোমবার আলবেনিয়াতে পরিচালিত কেন্দ্রগুলোতে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের প্রথম দলকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। প্রথম দফায় আলবেনিয়ায় দিকে যাত্রা করা অভিবাসীদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং ছয় জন মিশরীয় নাগরিক বলে নিশ্চিত করেছে রোম। সোমবার (১৪ অক্টোবর) ইতালি-আলবেনিয়া বিতর্কিত চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনও সদস্য দেশ

‘৪৮ ঘণ্টার মধ্যে হাথুরুসিংহকে চূড়ান্তভাবে ছাঁটাই করা হবে’
সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ থেকেই ছাঁটাই করবেন বলে জানিয়ে এসেছিলেন ফারুক আহমেদ। পাকিস্তান সফরে টাইগারদের দারুণ সাফল্যে টিকে গিয়েছিলেন এই কোচ। ভারত সফরে ভরাডুবির পর শেষ রক্ষা আর হলো না। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে

আরব আমিরাত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
একটি তিন দিনের ম্যাচ এবং চারটি একদিনের ম্যাচ খেলতে আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দল। ঢাকায় পৌঁছানোর পর সেদিনই রাজশাহীতে চলে যাওয়ার কথা রয়েছে সফরকারীদের। রাজশাহীতে আগামী ২০ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এবং আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের একমাত্র তিন দিনের

ওমানে ভারী বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি
সোমবার রাত থেকে ওমানে ভারী বৃষ্টিতে সড়কে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সাথে যান চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। কয়েকজন প্রবাসী ব্যবসায়ী জানিয়েছেন, অতিমাত্রার বৃষ্টি এবং সড়কে জলাবদ্ধতার কারণে তারা দোকানপাটও খুলতে পারেননি। বেশি বৃষ্টি হয়েছে সুর, জালান বানী বুয়ালি, আল কামিল, আল ওয়াফি এবং

শাশুড়িকে কুপ্রস্তাব মার্কিন গায়কের
মার্কিন গায়ক ও র্যাপার কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে শাশুড়িকে কুপ্রস্তাব দেওয়ার কারনে গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। অভিযোগ, ৪৭ বছর বয়সী কানইয়ে তার শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন। বিয়াঙ্কা সেন্সরি অভিযোগ করেন, ২০২২ সালে তাদের বিয়ের আগে থেকেই তার মা আলেকজান্দ্রা সেন্সরি স্বামী কানইয়ে ওয়েস্টের পছন্দের

লেবানন সীমান্তে ২ বার ইসরায়েলি সেনাদের ‘অনুপ্রবেশ’ ঠেকাল হিজবুল্লাহ
লেবাননের সীমান্ত এলাকার একটি গ্রামে দুই বার ঢুকে পড়ার চেষ্টা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। তবে উভয় প্রচেষ্টাই সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননের গ্রাম রামিয়ার কাছে দুই পক্ষের ‘যুদ্ধ’ এক ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছে হিজবুল্লাহ। রোববার এই তথ্য জানিয়েছে এএফপি। চলমান স্থল অভিযানের অংশ হিসেবে, রামিয়াহ গ্রামে





