
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুন্ডি সুমন গ্রেপ্তার
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদক-চোরাচালানসহ মানি লন্ডারিং মামলার আসামি সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে সদরের তিস্তা টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্বসহ কয়েকটি মামলার আসামি। জানা গেছে, হুন্ডি সুমনের অবৈধ সম্পদ, ব্যাংক, হোটেল, দালান এবং

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে (৫০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১০ নভেম্বর) রাত ২টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন।

উপদেষ্টা ফারুকীকে অপসারণে আল্টিমেটাম
আগামী তিনদিনের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) রাজু ভাস্কর্যের সামনে এ আল্টিমেটাম দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, যাদের জুলাই-আগস্ট আন্দোলনের প্রতি সমর্থন ছিল না, তারা কিভাবে অন্তর্বর্তী সরকারে জায়গা পেয়েছে। এই লোকগুলো জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন দিতে

পরকীয়ার জেরে খুন হলেন ওমান প্রবাসী, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
এক ওমান প্রবাসীকে হত্যার প্রায় এক যুগ পর নতুন রহস্য উন্মোচিত হয়েছে। শাকিল ওরফে মুসা নামে ওই প্রবাসীকে হত্যার দায়ে ইতোমধ্যে অভিযুক্ত নাসিমা আক্তারসহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, পরকিয়ার জের ধরে খুন হন ওমান প্রবাসী শাকিল ওরফে মুসা। ঘটনার নেপথ্যে ছিলো পরকিয়া করে শারিরীক সম্পর্ক, অন্তরঙ্গ মুহূর্তের

নতুন ইতিহাস গড়ল ওমান, মহাকাশে গেল নিজেদের তৈরি স্যাটেলাইট
এক বিশেষ ঘটনার মধ্য দিয়ে ইতিহাস গড়েছে সালতানাত অফ ওমান। প্রথমবার নিজেদের প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন অনুমোদিত ওমান লেন্স নামে একটি প্রতিষ্ঠান এই গৌরবের উপলক্ষ্য তৈরি করেছে। উৎক্ষেপিত স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা যাবে। এই অর্জনকে ওমানের

কলকাতার হোটেল আর দোকানের ব্যবসা কমেছে ৭০ শতাংশ
কলকাতার কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা, যা ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত, বর্তমানে ব্যবসায়িক গভীর সংকটের মধ্যে রয়েছে। বাংলাদেশের পর্যটকদের সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ায় কলকাতার হোটেল এবং দোকানগুলোর ব্যবসা বিপর্যয়ের মুখে। ব্যবসায়ীরা এ পরিস্থিতিকে করোনার পরবর্তী সময়ে সবচেয়ে বড় ধাক্কা বলে উল্লেখ করেছেন। চলতি বছরের জুলাই মাস থেকে কলকাতার হোটেলগুলোতে বাংলাদেশি অতিথিদের সংখ্যা

রেললাইনে বসে গল্প, ট্রেনে কাটা পড়ে একসঙ্গে ৪ জনের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন তারা। নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ইতিহাসের সর্বনিম্ন
মার্কিন ডলারের বিপরীতে (১১ নভেম্বর) ভারতীয় রুপির বিনিময় হার আরো ১ পয়সা কমেছে। এতে করে ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪ দশমিক ৩৮ রুপিতে পৌঁছেছে। এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে

চালুর ৯ বছর পর বন্ধ হচ্ছে ভারতের এই এয়ারলাইন্স
চালু হওয়ার ৯ বছর পর বন্ধ হচ্ছে ভারতের এয়ারলাইন্স ভিস্তারা। (১১ নভেম্বর) রাতে শেষ ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। এরপর আর ভিস্তারার কোনো ফ্লাইট দেখা যাবে আকাশে। সিঙ্গাপুর এয়ারলাইনস ও টাটা সন্সের যৌথ উদ্যোগে ভিস্তারা এখন টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সঙ্গে একীভূত হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার থেকে ভিস্তারার

বিশ্বের শক্তিশালী মুদ্রা তালিকায় ৩য় স্থানে ওমান
একটি মুদ্রার শক্তি নির্ভর করে মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা বাজারে সেটির চাহিদা, সরবরাহ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিভিন্ন বিষয়ের ওপর। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি দেশে বর্তমানে ১৮০টি মুদ্রা ব্যবহৃত হচ্ছে। একটি মুদ্রার শক্তি নির্ভর করে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রাবাজারে সেটির চাহিদা, সরবরাহ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার






