
‘আমার বয়স ১৭, বাবার জেলে থাকার বয়সও ১৭’
আমার বয়স ১৭, আমার বাবার জেলে থাকার বয়সও ১৭ বলে নিজের দুঃখ প্রকাশ করেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের মেয়ে সাফাজ হুমাইরা। রোববার (১ ডিসেম্বর) গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাস পেয়েছেন। এতে গ্রেপ্তার জাহাঙ্গীর আলমেরও মুক্তি হয়। সাফাজ হুমাইরা বলেন, আমার বয়স যখন ৪ মাস, তখন

রিকশাচালক থেকে কোটিপতি আওয়ামী লীগ নেতা
লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতা নুরুল করিমের অর্থ আর প্রভাবের কাছে অসহায় হয়ে পড়েছেন স্থানীয় করইতলা বাজারের কয়েকজন ব্যবসায়ী। বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এরপর সরকারি ও মানুষের ব্যক্তিগত মালিকানা জমি দখল করে ‘টাকার কুমির’ বনে যান। যদিও জীবনের

৮৩ ইসকনভক্তকে ফেরত পাঠাল বেনাপোল ইমিগ্রেশন
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ—ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নয়জনকে এবং শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তারা ফিরে যান। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে

সৌদি আরবে আরও ১৯ হাজার গ্রেপ্তার
প্রতি সপ্তাহেই সৌদি আরবে বিভিন্ন আইনে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এই এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এই তথ্য জানা যায়। সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, গত ২১

ভারতে বিএনপির নেতা সহ ৫ বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা থেকে একজন এবং নদীয়া থেকে চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। কলকাতায় গ্রেপ্তার ব্যক্তিকে বিএনপির সাবেক নেতা বলে এক প্রতিবেদনে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু। হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় গ্রেপ্তার ওই ব্যক্তি দুই বছর ধরে ভুয়া পাসপোর্ট এবং আধার কার্ড নিয়ে ভারতে বসবাস করছিলেন। গত শুক্রবার

দালাল নাই, ঘুষ নাই : নতুন পাসপোর্ট অফিস!
ঢাকার আগারগাঁওয়ে ডিভিশনাল পাসপোর্ট ও ভিসা অফিসে এসে চমকে যান নুর মোহাম্মদ। প্রবাসী এই ব্যক্তির জন্য এটি ছিল একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতা, কারণ সেখানে কোনও দালালের মুখোমুখি হতে হয়নি তাকে। নুরের মতোই অফিসের বাইরে অপেক্ষা কক্ষে বসে বেশিরভাগ সেবাগ্রহীতা সময় কাটাচ্ছিলেন, কেউ সঙ্গীদের সঙ্গে আলাপ করছিলেন, আবার কেউ স্মার্টফোনে সামাজিক যোগাযোগমাধ্যম

বাংলাদেশীদের ভিসা বন্ধ করে উল্টো বিপাকে ভারত
বাংলাদেশীদের উপর ভিসা কড়াকড়ির কারণে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা। এমন চিত্র ফুটে উঠেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁয়। বাংলাদেশি পর্যটকদের অভাবে হোটেলকর্মী, অটো ও টোটোচালক, রিকশাচালক এবং কুলিদের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গেছে। (৩০ নভেম্বর) ভারতীয় দৈনিক ইংরেজি পত্রিকা টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা

”বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে ভারত”
রিকশাওয়ালার স্ত্রীকে সবার ভাবী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে ভারত। রোববার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের আয়োজিত আলোচনা সভায় তিনি এমন কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনারা চব্বিশ দেখেন, একাত্তর দেখেন। বাংলাদেশের ২০ কোটি লোক সোলজার। দেশ দখল করতে হলে

“শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার। শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ংকর অনল দহন। অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরাও। ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। রোববার (১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন

ভারতকে যে সতর্ক বার্তা দিলেন ট্রাম্প
মার্কিন বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণ ঘটাতে চায় ব্রিকস। ৯টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মার্কিন ডলারের পরিবর্তে আলাদা মুদ্রা চালু করতে চায়। যা দিয়ে নিজেদের মধ্যে পণ্য লেনদেন করবে তারা। সবশেষ অক্টোবরে ব্রিকসের বৈঠকে এমন আলোচনায় একাত্মতা পোষণ করেছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকাসহ





