
স্ত্রী বিকিনি পরে ঘুরবেন, তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী
ভালোবাসার মানুষকে খুশি করতে সব পুরুষই চায় ব্যতিক্রমী কিছু করতে। এই যেমন, মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে ভালোবাসার মানুষ মমতাজকে অমর করে রেখেছেন। প্রেম-ভালোবাসার আবেগী ইতিহাসে ফিরলে এমন কতোই না নিদর্শন মিলবে! মানুষের যা কিছু সৃষ্টি, যা কিছু সুন্দর-তার মূলেই ভালোবাসা-প্রেমকাহিনী। এমন ব্যতিক্রমীই নিদর্শনই স্থাপন করেছেন সৌদি নাগরিক জামাল আল

বেনাপোল দিয়ে ভারত গেল ১২ টন পদ্মার ইলিশ
ইলিশ রফতানি বন্ধে সুপ্রিম কোর্টে রিটসহ নানা বাধা কাটিয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে চার ট্রাকে ১২ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। ইলিশের রফতানিকারক বাংলাদেশের জে এস এন্টারপ্রাইজ, সাজ্জাত

ক্রিকেট ক্রিজেই তুমুল মারামারি, থামাতে পারলেন না আম্পায়ারও (ভিডিও)
ক্রিকেটের পিচ প্রথমে ব্যাটার ও বোলারের মধ্যে কুস্তির ম্যাচে পরিণত হয়, পরে বক্সিং রিংয়ে। দুই ক্রিকেটারের হাতাহাতির পরে কিল-চড়-ঘুষির প্রতিযোগিতায় নামেন দু’দলের বাকি ক্রিকেটাররাও। ব্যাট উঁচিয়ে প্রতিপক্ষ ক্রিকেটারকে আঘাত করতেও দেখা যায় অন্য দলের এক খেলোয়াড়কে। সব মিলিয়ে এমসিসি উইকডেজ ব্যাশ এক্সআইএক্স ফাইনাল পরিণত হয় রীতিমতো রণভূমিতে। KALESH on Cricket

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ২০
পাকিস্তানে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে হওয়া সংঘর্ষে আহত হয়েছেন আরও বহু মানুষ। বিরোধ শুরু হয়েছিল দিন পাঁচেক আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত ঘটে। তারপর

২৪টি বড় কেলেঙ্কারিতে ৯২ হাজার কোটি টাকার দুর্নীতি
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পদত্যাগ করা সাবেক প্রধান মাসুদ বিশ্বাস বিভিন্ন সময়ে শীর্ষ দুর্নীতিবাজদের থেকে ঘুষের মাধ্যমে অনিয়মে সহায়তা করেছেন। বিগত দিনে হলমার্ক ও বিসমিল্লাহসহ ২৪টি বড় ঘটনায় ৯২ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে সংঘটিত মুদ্রা পাচারে অনেকটা নীরব ভূমিকা পালন করেছিল বিএফআইইউ। অভিযোগ রয়েছে, ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট

সাবেক রেলমন্ত্রী মুজিবুলের কার্যালয় এখন বিএনপির দখলে
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের রাজনৈতিক কার্যালয়টি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কার্যালয়টি দখলে নেয়। পরে জিয়াউর রহমানের নামে এটির নামকরণ করা হয়। বিষয়টি নিয়ে চৌদ্দগ্রামসহ আশপাশের এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের মাঝামাঝি এলাকায় ঢাকামুখী লেনের

অবসরের ঘোষণা দিলেন সাকিব
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগে (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার এই অলরাউন্ডার। ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেকদিন আগেই। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব বলেছিলেন,

সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশনের বিষয়ে সর্বশেষ যা জানা গেলো
সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন– ফি নির্ধারণের গাইড লাইন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে এখনও তা চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষ্যে বেসামরিক

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তিতে স্বাক্ষর করবে বাংলাদেশ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে দুই নেতা বাংলাদেশে নেপালি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান উপস্থিতির কথা স্বীকার করেন। বৈঠকের ফলাফল সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস ও কে

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার আমন্ত্রণ পাচ্ছে তালেবান?
রাশিয়ার আয়োজিত উদীয়মান অর্থনীতি সম্পন্ন প্রধান রাষ্ট্রসমূহের আন্তঃসরকারি গোষ্ঠী ‘ব্রিকস’ এর আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ চায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। বুধবার তালেবানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত তাদের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান দ্বারা প্রচারিত একটি ভিডিও বার্তায় এ আহ্বান জানান। মূলত, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস।






