
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসছেন শুক্রবার
আজ (বুধবার) নয়, আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবেন।

ইসরায়েলের ৩ সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইলের আঘাত!
ইসরায়েলের অন্তত তিনটি সামরিক লক্ষ্যবস্তুতে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বড় আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরানের চালানো হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, ফুটেজে দেখা গেছে মোসাদের সদর দফতর, নেভাতিম বিমান ঘাঁটি ও টেল নোফ এয়ার

ইসরায়েলের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে ১৮১টি ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সেই সঙ্গে তিনি বলেছেন, যদি সত্যিই ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায়, তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতের হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন, “আমরা ইরানের এই ভয়াবহ আগ্রাসী হামলার

রোহিঙ্গারা আসতে চাইলে আমরা তাদের গ্রহণ করবো: ড. ইউনূস
নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সে ব্যাপারে তার সরকারের সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তারা যদি আসতে চায়, আমরা তাদের আসতে দেবো। আমরা তাদের গ্রহণ করবো। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব

বাজার কমিটির দ্বন্দে বিএনপি নেতার শরীর ঝলসে দিলেন আরেক নেতা
জোরজবরদস্তি করে গুলশান ২নং কাঁচাবাজার মার্কেট অফিস দখল করতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতার শরীরে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে ভাটারা থানা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে। জানা গেছে, গত ২৪ জানুয়ারি গুলশান ২নং কাঁচাবাজার মার্কেটের বিএনপি অফিস দখল করতে যান ভাটারা থানা আহবায়ক কমিটির

সেই মেয়েটি এখন বিচারক
অভাবের সঙ্গে লড়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছেন লালমনিরহাটের মিনারা জাহান মিষ্টি। স্নাতকে বিভাগে দ্বিতীয় আর স্নাতকোত্তরে যৌথভাবে প্রথম হয়েছিলেন। কয়েক দিন আগে সহকারী জজ হিসেবে যোগদান করেছেন নাটোর জেলা ও দায়রা জজ আদালতে। তাঁর সংগ্রামের গল্প শুনেছেন পিন্টু রঞ্জন অর্ক লালমনিরহাটের একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি, যেখানে শিক্ষা আর বিদ্যুতের আলো

অবশেষে খোঁজ মিলল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর
অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে। সংবাদমাধ্যমটি জানায়, কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে। এ ছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও

ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি
বেশ কয়েকদিন ধরে হুঁশিয়ার করার পর অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব দাবি করছে, ইসরায়েলি ভূখণ্ডে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের দিক থেকে ইসরায়েলের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হচ্ছে এটিকে। মঙ্গলবার ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র

শেখ হাসিনার উপদেষ্টা কামাল নাসেরসহ ৪ জন গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে আরও তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও

ইসরায়েলে হামলার পর তেহরানে উৎসব
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। তারা ইরান এবং হিজবুল্লাহর পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। এসময় নিহত হিজবুল্লাহ নেতার ছবিও ছিল অনেকের হাতে। ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয়। এর আগে এপ্রিলে ইসরায়েলে ইরানের হামলার পরও এই একই স্থানে জমায়েত লক্ষ্য করা






