
অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো মালদ্বীপ
মালদ্বীপে কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বৈধ হওয়ার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বৈধকরণ প্রক্রিয়া আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে। এই সুযোগ কাজে লাগাতে অবৈধ অবস্থায় থাকা প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে বর্তমানে এক লাখেরও বেশি

ওমানে এক প্রবাসীর হাতে আরেক প্রবাসী খুন, সন্দেহভাজন আটক
ওমানের উত্তর বাতিনাহ প্রদেশে সংঘটিত এক প্রবাসী হত্যাকাণ্ডের ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ও আটক সন্দেহভাজন—উভয়েই আফ্রিকান বংশোদ্ভূত নাগরিক। রয়্যাল ওমান পুলিশের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ঘটনার পরপরই শুরু হওয়া তদন্তের ভিত্তিতে উত্তর বাতিনাহ পুলিশ কমান্ড অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে হেফাজতে নেয়। প্রাথমিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, এবার শত্রুপক্ষকে ভয়ংকর হুমকি ইরানের
ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর থেকে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র–এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে সতর্কতা বেড়েছে। ভেনেজুয়েলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান–এর বিরুদ্ধেও সামরিক হামলার ইঙ্গিত দেয়। এই

ইউরোপে অনিয়মিত উপায়ে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা
২০২৫ সালে অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ফ্রন্টেক্স–এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার তালিকায় বাংলাদেশিরাই প্রথম অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা হলেও এই

আমিরাতে ৪৬ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’–এ ১ লাখ ৪০ হাজার দিরহাম পুরস্কার জিতেছেন আলাউদ্দিন শাহজাহান নামে এক প্রবাসী বাংলাদেশি। বুধবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রবাসী জীবনের কঠোর পরিশ্রমের মাঝেই হঠাৎ এমন সুখবর পাওয়ায় তিনি ও তার সহকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। প্রতিবেদনে বলা

বিয়ের দুই দিন আগে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান আসলাম (২৪)। মঙ্গলবার বিকেলে সখীপুর–সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম সখীপুর উপজেলার বড়চওনা বেলতলী গ্রামের বাসিন্দা এবং হেলাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল

ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করলো বাংলাদেশ!
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটির পর এবার কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনগুলোতেও ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা

ছুটি নিয়ে দেশে ফেরার কথা ছিল পাভেলের, ফিরলেন কফিনে
দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব গিয়েছিলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার যুবক মো. হারুন অর রশিদ পাভেল (৩০)। দেশে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হয়েছে কফিনবন্দি হয়ে। দীর্ঘদিন ধরে লিভারের জটিলতা ও জন্ডিসে ভুগছিলেন তিনি। গত ১৯ ডিসেম্বর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রিয়াদের

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
পাকিস্তান ও বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের মধ্যে বৈঠকে ঢাকার কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রিসহ সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং অস্ত্র বিক্রির বিষয়ে আশাবাদী হয়ে ওঠার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী দুই দেশের বিমানবাহিনীর প্রধানদের ওই আলোচনার কথা জানিয়েছে। গত বছর মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) নেগেরি সেম্বিলান রাজ্যের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত একযোগে অভিযান






