
পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ২ দালাল আটক
বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদকের বরিশাল অফিসের সহকারী পরিচালক রাজ কুমার সাহার ও খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই অভিযানে অংশ নেয়। অভিযানে আটকরা হলেন- শাহিদা বেগম ও জাকির হোসেন। বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি

নজরদারির অভাবে অভিবাসন খাতে দুর্নীতি: ক্ষতিগ্রস্ত প্রবাসীরা
নজরদারির দুর্বলতার কারণে অভিবাসন খাত দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতির শিকার। বিগত বছরগুলোতে ভিসা ও ওয়ার্ক পারমিটের নামে এবং হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যার ফলে রিক্রুটিং এজেন্সি ও তাদের সহযোগীরা লাভবান হলেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদেশে যেতে ইচ্ছুক কর্মীরা। বিশেষজ্ঞরা এই দুর্নীতির চক্র ভেঙে সাব-এজেন্টদের জবাবদিহিতা নিশ্চিত করার

বাংলাদেশিরা ভারতের পরিবর্তে থাইল্যান্ড গিয়ে খরচ করছেন
দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের অক্টোবর মাসে ৪৯৮ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন। অন্যদিকে বিদেশিরা বাংলাদেশে ১২৯ কোটি টাকার লেনদেন করেছেন ক্রেডিট কার্ডে। ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে,

তাবলিগের দ্বন্দ্ব নিয়ে জামায়াত আমিরের আহ্বান
তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ ও যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, “আজ ভোর রাতে তুরাগ তীরে

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আজকের মধ্যে গ্রেপ্তারের দাবি
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারী ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমাদের দাবি ছিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আজকের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন আইনানুগ ব্যবস্থা নিতে তারা কালবিলম্ব করবেন না এবং কোনো

তাবলিগ জামাতের ঘটনায় যা জানালো আজহারী
তাবলিগ জামাতের সাম্প্রতিক সংকট নিয়ে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ৩টায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস প্রকাশ করেন। তাবলিগের চলমান দ্বন্দ্ব ও সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে তাবলিগ জামাতের নেতৃত্বস্থানীয়দের

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রবাসীর মৃত্যু
পর্তুগালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের প্রবাসী মারুফ উদ্দিন (৩৮)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পর্তুগালের স্থানীয় সময় গভীর রাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পর্তুগালের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া

তুরস্কের সম্ভাব্য হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্র, সিরিয়ায় উত্তেজনা চরমে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান যেন সাফ জানিয়ে দিচ্ছেন, সীমান্তে অন্যের আধিপত্য মেনে নেওয়া হবে না। সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন দিয়ে বাশার আল-আসাদকে মসনদচ্যুত করার পর এবার এরদোয়ানের দৃষ্টি সিরিয়ার মার্কিন মিত্রদের দিকে। ওয়াশিংটনের কর্মকর্তাদের আশঙ্কা, এরদোয়ানের নির্দেশে যেকোনো সময় সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীর ওপর আক্রমণ হতে পারে। কুর্দি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ফিলিস্তিনিরা
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছেন গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং আমেরিকায় বসবাসকারী পাঁচজন ফিলিস্তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই মামলাটি দায়ের করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘লেহি আইন’ অনুযায়ী এই মামলা করা হয়েছে। এই আইন অনুযায়ী, কোনো দেশের সামরিক বাহিনী যদি

ইসরায়েলই নিশ্চিহ্ন হবে, প্রতিরোধ যোদ্ধারা নয়: খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা নয়, বরং ইসরায়েলই নিশ্চিহ্ন হবে। তিনি দাবি করেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘প্রতিরোধ অক্ষ’ দুর্বল হওয়ার ধারণা পুরোপুরি ভ্রান্ত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খামেনি তার বক্তব্যে





