
পাকিস্তানিদের জন্য ঢাকার ভিসানীতি শিথিল, ভারতের উদ্বেগ
বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তিতে নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রক্রিয়া তুলে দিয়েছে। এই পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। শনিবার ভারতের শীর্ষ গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন ও নিরাপত্তাজনিত শঙ্কার প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হয়েছিল। তবে, চলতি

এবার বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা আরএসএসের
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এবং আরও কিছু সমমনা সংগঠন। আগামী ১০ ডিসেম্বর এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, দিল্লি নাগরিক সমাজের ব্যানারে হাইকমিশন ঘেরাওয়ের আয়োজন

ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্টের
সনাতন ধর্মের নাম ভাঙিয়ে ভারতের অবৈধ হস্তক্ষেপে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট। পাশাপাশি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সংগঠনটির ফেনী জেলা শাখা। শনিবার (৭ ডিসেম্বর) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে

সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে একটি উড়োজাহাজে করে অজানা গন্তব্যে পালিয়ে গেছেন। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি বিমানে দামেস্ক ত্যাগ করেছেন। তবে তার গন্তব্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে,

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু
ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত নেতাকর্মীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ

আজকের সোনার দাম (০৮ ডিসেম্বর)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ওমানি মুদ্রার আজকের রেট (০৮ ডিসেম্বর)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ড. ইউনূসের ভিডিও ব্যবহার করে জুয়ার অ্যাপের প্রচারণা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও ফুটেজ এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে। এই ভিডিওগুলো জুয়া ও বেটিং অ্যাপের মিথ্যা প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। অনলাইন গবেষণা ও ভেরিফিকেশন প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে এমন অন্তত ৯টি ডিপফেক ভিডিও চিহ্নিত করা হয়েছে, যা শুধুমাত্র ফেসবুকে শতাধিকবার

ভারতীয় নাগরিকদের দ্রুত দেশত্যাগের নির্দেশ
সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে হঠাৎ তীব্র সংঘাত শুরু হয়েছে। বিদ্রোহীরা কয়েক দিনের ব্যবধানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরিস্থিতি মোকাবিলায় পাল্টা আক্রমণ চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। এ সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং সিরিয়ায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। ভারতের

নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার, ৭ ডিসেম্বর, মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠানোর মাধ্যমে এ হুমকি দেওয়া হয়, যা দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই পুলিশের একটি বিশেষ





