Long Popup (2)
সর্বশেষ

টাইমার বসানো হলো নারীদের টয়লেটে

Image 96515 1718368632ProbashircityWebPopupUpdate

নারীরা ব্যবহার করে, এমন টয়লেটে টাইমার বসিয়েছে চীনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এসব টাইমারের মাধ্যমে বাইরে থেকেই দেখা যাচ্ছে- একজন মানুষ টয়লেটে ঢোকার পর কতটা সময় ব্যয় করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউনান বৌদ্ধ গ্রোটোসের টয়লেটে বসানো হয়েছে এসব টাইমার। যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ভিডিও ও ছবি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলেছেন, টয়লেট ব্যবহারের ‘সময় নির্দিষ্ট করে দিতে’ এই টাইমারগুলো বসানো হয়েছে।

তবে পর্যটনকেন্দ্রটির এক কর্মী স্থানীয় সংবাদমাধ্যম শিওশিয়াং মর্নিং হেরাল্ডকে বলেছেন, পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে টাইমার বসানো হয়েছে।

কেন্দ্রটির অপর এক কর্মী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, গেল ১ মে থেকে টয়লেটগুলোয় এই টাইমার রয়েছে। যখন কেউ টয়লেটে প্রবেশ করেন, তখন টাইমারে সময় গণনা শুরু হয়। যতক্ষণ দরজা বন্ধ থাকে এটি ততক্ষণ চলতে থাকে।

যখন টয়লেটে কেউ থাকেন না তখন সেখানে ‘খালি’ লেখা ভেসে থাকে। অনেকেই বলেছেন এই টাইমারের পেছনে অর্থ খরচ না করে তারা সেখানে নতুন টয়লেট তৈরি করতে পারত।

 

আরও দেখুন:

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate