Long Popup (2)
সর্বশেষ

আদালতে আইনজীবীদের ওপর হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

আদালতে আইনজীবীদের ওপর হামলা, যা বলল যুক্তরাষ্ট্রCity

সম্প্রতি দেশের আদালত প্রাঙ্গণে আওয়ামী পন্থি আইনজীবীদের ওপর হামলার প্রসঙ্গ উঠেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে।

এক সাংবাদিকেরন প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের জনগণের মানবাধিকার নিশ্চিতের ওপর জোর দিয়েছেন।

বুধবার (২০ নভেম্বর, স্থানীয় সময়) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর উপর হামলা এবং সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। সেখানে তিনি মিলারের কাছে জানতে চান, বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর উপর আদালত প্রাঙ্গণে হামলার ঘটনা আপনি কীভাবে দেখছেন। এছাড়া দেশটির মানবাধিকার, আইনি সুরক্ষা এবং আইনের শাসনের বৃহত্তর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকারের প্রশ্নে বর্তমান সরকারের আমলেও যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই রয়েছে। আমরা বাংলাদেশি জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চাই। পরে বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের কাছে তিনি জানতে চান, এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা অপসারণের কথা বিবেচনা করছে যা দেশের গণতান্ত্রিক কাঠামো এবং সংখ্যালঘুদের অধিকারকে প্রভাবিত করতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? জবাবে মিলার বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate