Long Popup (2)
সর্বশেষ

ট্রাম্পের বিরুদ্ধে বড় বিক্ষোভ

ট্রাম্পের বিরুদ্ধে বড় বিক্ষোভProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নারী ও অভিবাসননীতির প্রতিবাদে শনিবার দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। তারা এসব নীতি থেকে সরে আসতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

নারীদের প্রজনন অধিকার নিয়ে হুমকি তৈরি হওয়া ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়ার ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারের প্রেক্ষাপটে এ বিক্ষোভ হয়। বিক্ষোভে অংশ নিতে নিউ ইয়র্ক ও সিয়াটলসহ অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।

নিউ ইয়র্কে অংশ নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেসি গ্রুপের কর্মীরাও। তারা কর্মীদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায়বিচারের আশ্রয় নেওয়ার দাবি জানান। তারা অভিবাসীদের তাড়ানো বন্ধ করার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি জানা গেছে, ট্রাম্পের মিত্ররা এবং কিছু বেসরকারি কোম্পানি অভিবাসীদের তাড়াতে নানা পরিকল্পনা সাজাচ্ছেন।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে বিক্ষোভকারীদের হাতে ছিল, ‘আমরা আমাদের রক্ষা করি’, ‘মিস্টার প্রেসিডেন্ট, নারীরা তাদের স্বাধীনতার জন্য আর কত দীর্ঘ সময় অপেক্ষা করবেন’, ‘আমরা পিছু হঠব না’—এমন নানা স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড। একই ধরনের প্রতিবাদ ওয়াশিংটন ডিসিতে হয়েছে। যেখানে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন সংগঠন উইমেন্স মার্চের কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিক্ষোভ নিয়ে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড। এর কোনোটিতে লেখা, ‘ভালো আচরণের নারীরা ইতিহাস তৈরি করেন না’, ‘আপনারা কখনোই নিঃসঙ্গ নন’, ‘যেখানে আমার পছন্দের অধিকার নেই, সেখানে কোথায় আমার স্বাধীনতা’ ইত্যাদি। এছাড়া বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘আমাদের বিশ্বাস, আমরা জিতব।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate