Opens in a new tab
সর্বশেষ

ইরানে ইসরায়েলি হামলা: স্যাটেলাইট ছবিতে উঠে এল যে তথ্য

ইরানে ইসরায়েলি হামল স্যাটেলাইট ছবিতে উঠে এল যে তথ্যWeb Popup (3)

১ অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত তিন দফা ইরানে বিমান ইসরায়েলি হামলা চালিয়েছে । সেই হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট। এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলে ব্যবহৃত সলিড ফুয়েল ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। পৃথক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত মার্কিন দুই গবেষক।

ওই দুই গবেষকের একজন হলেন, জাতিসংঘের সাবেক ওয়েপন ইন্সপেক্টর এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিসার্সের প্রধান ডেভিড আলব্রাইট। আরেকজন হলেন, ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক অ্যাসোসিয়েট রিসার্চ অ্যানালাইসিস এট সিএনএ’র ডেকার ইভিলেনথ।

এই দুই গবেষক জানিয়েছেন, ইসরায়েল তেহেরানের পার্শ্ববর্তী সামরিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। ইভিলেনত বলেন, ইসরায়েল খোজিকে হামলা চালিয়েছে। যেখানে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন করে।

জুলাইয়ে এক প্রতিবেদন থেকে জানা যায়, খোজিরে ব্যাপক সম্প্রসারণের কাজ চলছে। ইভিলেনথ বলেন, ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ব্যাপক ক্ষতি করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ১ অক্টোবর ইরানের চালানো দুই শতাধিক ক্ষেপণান্ত্র হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিমান বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং তেহেরানের আশেপাশসহ দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালায়।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল ইলাম, খুজেস্তান এবং তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকায় হামলা চালাতে খুবই হালকা ওয়ারডেহ ব্যবহার করেছে।

ইভিলেনথ বলেন, বাণিজ্যিক স্যাটেলাইন ফার্ম থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় খোজিরে দুটি ভবন ধ্বংস করা হয়েছে। যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইলে সলিড ফুয়েল মেশানো হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup