সর্বশেষ

প্রবাসীদের কান্নায় সাড়া দিল দূতাবাস, তথ্য সংগ্রহ শুরু

প্রবাসীদের কান্নায় সাড়া দিল দূতাবাস, তথ্য সংগ্রহ শুরুProbashir city Popup 19 03

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস

লেবান‌নের স্থানীয় সময় মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস বৈরুত কর্তৃক স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দূতাবাসের ফেসবুকে নির্ধারিত ফরম ডাউন লোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী শুক্রবার (১১ অক্টোবর) রাত ১২টার মধ্যে পূরণ করা ফরম জমা করতে হবে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকান থেকে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে।

ই-মেইল নম্বর- evacuation2024@gmail.com এ পূরণ করা ফরম প্রেরণ করা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03