Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

Helicopter crash 0Web Popup (3)

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাতিয়ায় সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আছড়ে পড়ার পরপরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে সেই আগুন দ্রুত পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত চার সেনার মধ্যে দুজন বিমানবাহিনীর পাইলট এবং দুজন টেকনিশিয়ান। নিহতরা হলেন—পাইলট মেজর এরদেম চিমেন ও ওরহুন পিনার এবং টেকনিশিয়ান সেরকান ওন্দের ও হুসেইন জেহির।

হেলিকপ্টারটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান। এক শোকবার্তায় তিনি নিহত বীর সেনাদের আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)