Opens in a new tab
সর্বশেষ

সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার অভিযোগ

FileWeb Popup (3)

সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বে এবার নতুন হাতিয়ার হিসেবে যুক্ত হয়েছে আলোচিত মার্কিন অপরাধী জেফরি এপস্টিনের নাম। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত কিছু নথিতে দেখা গেছে, সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠজনেরা এপস্টিনকে পবিত্র কাবা শরিফের গিলাফের আদলে তৈরি একটি নকশাদার কাপড় উপহার দিয়েছিলেন। শনিবার দ্য নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এই তথ্য প্রকাশ্যে আসার পরই সৌদি আরবের বিরুদ্ধে জোরদার মনস্তাত্ত্বিক প্রচারণা শুরু করেছে হুতি গোষ্ঠী।

নিজেদের অফিশিয়াল সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, গান ও ভিডিওর মাধ্যমে এই ব্যাপক প্রচারণা চালাচ্ছে তারা। গত মাসে পবিত্র মক্কা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুতিদের দায়ী করেছিল রিয়াদ। তবে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে হুতি প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত পাল্টা তোপ দেগে বলেন, যারা এপস্টিনের মতো একজন অপরাধীকে কাবার গিলাফ উপহার দেয়, মূলত তারাই মক্কাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। হুতি নেতা আবদুল মালেক আল-হুতিও তাঁর ভাষণে এই ঘটনাকে ইহুদিবাদী চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন।

হুতিদের এই অভিনব মিডিয়া কৌশল আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সাড়া ফেলেছে। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ২৭ লাখ অনুসারী থাকা ইয়েমেনি কৌতুক অভিনেতা মুস্তফা আল-মোমারি এই ইস্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তীব্র সমালোচনা করে ভিডিও বানিয়েছেন। এমনকি ডানপন্থী মার্কিন পডকাস্টার জেক শিল্ডসও হুতিদের এমন অবস্থানের প্রশংসা করেছেন। দেশি-বিদেশি এত আলোচনার পরও এসব বিতর্ক ও অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup