সর্বশেষ

লাওসে বাংলাদেশি কর্মী নিয়োগ ও ওয়ার্ক পারমিট সাময়িকভাবে স্থগিত

Untitled 7 6ac388184a86bWeb Popup (3)

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে শ্রমিক নিয়োগ, কোটা ও ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে লাওস সরকার। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা (এলএ-বি২) ইস্যু করার কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে লাওস সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। এই স্থগিতাদেশ গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এবং তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। উদ্ভূত এই পরিস্থিতিতে লাওসে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, লাওসের এই সাময়িক নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে কেউ যাতে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ সরকার। লাওসে কর্মসংস্থানের আশায় কোনো রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের কাছে আপাতত পাসপোর্ট জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিসা বা নিয়োগের কথা বলে কেউ টাকা চাইলে এ-সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকতেও বিদেশগামীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup