সর্বশেষ

নেতানিয়াহুর চুল-মেকআপে ইসরাইলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

Arg (24) 6aa5263505183Web Popup (3)

২০১৯ থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের দেশ-বিদেশের সরকারি কার্যক্রমে চুল সাজানো, মেকআপ এবং আনুষঙ্গিক প্রতিনিধিত্ব ব্যয় বাবদ প্রায় ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার খরচ করেছে দেশটির সরকার। তথ্য অধিকার আইনে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, চুল ও মেকআপ বাবদ মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশই হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারার জন্য।

২০২৫ সালের ডিসেম্বরে আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত তথ্য অধিকার আইনে এই আবেদনটি করেছিলেন। নথিতে মাসভিত্তিক ব্যয়ের বিস্তারিত হিসাব দেওয়া হলেও ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’র অজুহাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ও মেকআপ শিল্পীদের নাম মুছে দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী, বিভিন্ন সরকারের সময়ে এই ব্যয়ের পরিমাণে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। ২০২২ সালে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের শাসনামলে এ খাতে ব্যয় হয়েছিল মাত্র ২৭ হাজার ৬০০ ডলার। অথচ ২০২৩ সালে এসে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ১ লাখ ৩ হাজার ডলারে। বিশেষ করে ২০২৩ সালের শেষ দিকে যুদ্ধ শুরুর সময়টিতেও বিপুল অর্থ খরচ করা হয়েছে। ওই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর চুল সাজাতে প্রায় ২ হাজার ৬০০ ডলার এবং মেকআপের জন্য ১ হাজার ৫৮০ ডলার ব্যয় করে রাষ্ট্র। শুধু অক্টোবরেই চুল সাজানোর বিল ছিল ৮১০ ডলার।

নথি অনুযায়ী, ২০২৫ সালে এ ধরনের ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রায় ১ লাখ ১১ হাজার ডলারে দাঁড়ায়, যার বড় একটি অংশ খরচ হয়েছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় মেকআপ ও চুল সাজাতে ১৩ হাজার ৫০০ ডলার এবং এর আগে ২০২৪ সালের জুলাইয়ে একই শহরে সফরে ১১ হাজার ৫০০ ডলার ব্যয় করা হয়। পাশাপাশি পোশাক ও অতিথি আপ্যায়নসহ সরকারি প্রতিনিধিত্ব ভাতার আলাদা হিসাবে দেখা যায়, বেনিয়ামিন নেতানিয়াহুর সময়ে এ খাতে ব্যয় হয়েছে ১ লাখ ৩৪ হাজার ডলার, যেখানে নাফতালি বেনেটের সময়ে ১৯ হাজার ও ইয়ার লাপিদের সময়ে খরচ হয়েছিল মাত্র ২ হাজার ৬০০ ডলার। মুভমেন্ট ফর ফ্রিডম অব ইনফরমেশন গয়না, পোশাক ও ইমেজ কনসালট্যান্টদের পেছনে ব্যয়ের তথ্য চাইলেও সরকার তা প্রকাশ করেনি। সংবাদমাধ্যম ডাব্লিউআইওএন (WION) এসব তথ্য জানিয়েছে।

তথ্যসূত্র: ডাব্লিউআইওএন

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup