সর্বশেষ

মিসরে ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, ভিডিও ভাইরাল

Morgi 1Web Popup (3)

মিসরের কায়রোতে হলিউড সিনেমার মতো চলন্ত ট্রাক থেকে হিমায়িত মুরগি চুরির ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত চক্রের তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় চক্রটির অপর তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি কায়রোর একটি মহাসড়কে অভিনব এই ডাকাতির ঘটনা ঘটে। এর একটি রোমাঞ্চকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ঘটনাটিকে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার অ্যাকশন দৃশ্যের সঙ্গে তুলনা করেন।

জানা যায়, চার টন হিমায়িত মুরগি নিয়ে একটি ট্রাক গন্তব্যে যাওয়ার সময় ডাকাতরা পিকআপ নিয়ে দ্রুতগতির ওই ট্রাকের পেছনে অবস্থান নেয়। এরপর চলন্ত অবস্থাতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ট্রাকের পেছনের দরজা খুলে একে একে মুরগির বাক্স নিজেদের গাড়িতে সরিয়ে নেয় তারা। ট্রাকচালক ডাকাতির বিষয়টি টেরই পাননি। পরে তিনি দেখতে পান, ট্রাক থেকে ১০৫ কেজির বেশি মুরগি চুরি হয়ে গেছে।

ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে এলে দ্রুত তদন্ত শুরু হয়। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিডিও বিশ্লেষণ করে পূর্ব অপরাধের রেকর্ড থাকা ছয় সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পরে কায়রো ও কালিউবিয়া এলাকায় তাদের আস্তানায় অভিযান চালাতে গেলে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি শুরু হয়। এতে তিন ডাকাত নিহত ও বাকিরা গ্রেপ্তার হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, ডাকাতিতে ব্যবহৃত পিকআপ এবং চুরি যাওয়া মুরগি উদ্ধার করেছে পুলিশ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup