সর্বশেষ

ভিসা নিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি

42Web Popup (3)

বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য একটি জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে একটি চক্র প্রতারণা চালানোর পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, প্রতারকেরা নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে।

ভারতীয় হাইকমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না। এমনকি এর বিনিময়ে কোনো ধরনের অর্থও দাবি করেন না। ভারতীয় ভিসাসংক্রান্ত সব আবেদন কেবল নির্ধারিত সরকারি বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়। তাই সন্দেহজনক কোনো ফোনকল, খুদে বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজের ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের নম্বর বা আর্থিক কোনো তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

40

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা প্রতারকদের কোনো ফাঁদে পড়ার উপক্রম হয়, তবে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এ ধরনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, কথোপকথনের স্ক্রিনশট বা অন্যান্য আনুষঙ্গিক প্রমাণ visa.dhaka@mea.gov.in ঠিকানায় ই-মেইল করে পাঠানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার বিষয়ে নিজেরা সচেতন থাকার এবং চারপাশের অন্যদেরও সতর্ক করার বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup