Opens in a new tab
সর্বশেষ

সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তছনছ ইরাক!

Syria warplanes USA airstrike fighterWeb Popup (3)

নিজেদের জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে সৌদি আরব। তারা ইরাকের প্যারামিলিটারি গ্রুপ ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সের’ বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোকে টার্গেট করেছে। হামলায় পিএমএফের আট সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, হামলার পর ইরাকের নিনেভেহ প্রদেশ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এর পাশাপাশি বাসরা প্রদেশেও ধোঁয়া দেখা গেছে। বুধবার সকালে ‘ইরান সংশ্লিষ্ট’ সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালানো হয় বলে জানায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা দাবি করেছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর এর জবাব হিসেবে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে।

সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, যুক্তরাষ্ট্র ও সৌদির যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় বিপ্লবী গার্ডের নির্দেশনায় চালানো ৩০টি ড্রোন হামলার জবাবে এ হামলা হয়েছে।

সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান সংশ্লিষ্ট ইরাকি গ্রুপ যুক্তরাষ্ট্র ও সৌদির নাগরিক ও অবকাঠামোর ওপর ছয়শরও বেশি হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী বলেছে, যদি ইরাকি গোষ্ঠী আরও শিকার না হতে চায় তাহলে তাদেরও সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup