গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এবার প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান। শুক্রবার (১৭ জুলাই) সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত আল-তানফ এলাকায় এই আকস্মিক হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইরানশহরে নিজেদের সেনা হত্যার কড়া প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার আল-তানফে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টার। সেখানে তারা সফলভাবে আঘাত হেনেছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানালেও, রয়টার্স স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে সিরিয়ার একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে ভিন্ন কথা। সূত্রটি নিশ্চিত করেছে যে আল-তানফের কাছে ইরানের হামলা হলেও তা মূল ঘাঁটিতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। ফলে এই হামলায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেই সিরিয়া, জর্ডান ও ইরাকের সীমান্ত সংযোগস্থলে অবস্থিত কৌশলগত এই আল-তানফ ঘাঁটি থেকে নিজেদের সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছিল মার্কিন সামরিক বাহিনী।
আরও
মধ্যপ্রাচ্যে চলমান এই বহুমাত্রিক সংঘাত থেকে নিজেদের যথাসম্ভব দূরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিয়া। গত মার্চে লন্ডনের চ্যাথাম হাউস থিংকট্যাংকের এক অনুষ্ঠানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তাঁর দেশের অবস্থান পরিষ্কার করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের ভূখণ্ড সরাসরি আক্রান্ত না হওয়া পর্যন্ত সিরিয়া কোনো সংঘাতের অংশ হবে না। সে সময় তিনি








