সর্বশেষ

মূর্তি ধ্বংস করে গ্রামের সকলের ইসলাম গ্রহণ

Untitled 1.pnggWeb Popup (3)

আফ্রিকার একটি গ্রামে ইসলাম ধর্ম গ্রহণ শেষে যুগ যুগ ধরে পূজা করে আসা পূর্বপুরুষদের একটি মূর্তি ভেঙে ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। জানা গেছে, ওই গ্রামে কয়েকজন মুসলিম ধর্মপ্রচারক যাওয়ার পর সেখানকার বাসিন্দারা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত নেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খোলা মাঠে এক ব্যক্তি ভারী কুঠার দিয়ে মাটিতে রাখা একটি মূর্তির ওপর বারবার আঘাত করছেন এবং সেটি ভেঙে টুকরো টুকরো করছেন। এ সময় তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন গ্রামের অসংখ্য নারী, পুরুষ ও শিশু। মূর্তিটি ভাঙার সময় সেখানে উপস্থিত জনতাকে সমস্বরে এবং প্রবল উৎসাহের সঙ্গে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিতে শোনা যায়।

ওই মূর্তিটি স্থানীয় বাসিন্দারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলেন এবং কয়েক দশক ধরে তারা বংশপরম্পরায় এর পূজা করে আসছিলেন। তবে সম্প্রতি কয়েকজন মুসলিম ধর্মপ্রচারক ওই গ্রামে পৌঁছালে তাদের আহ্বানে সাড়া দিয়ে গ্রামবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। নতুন ধর্মে দীক্ষিত হওয়ার পর তারা নিজেদের অতীত বিশ্বাসের প্রতীক ওই মূর্তিটি জনসমক্ষে ধ্বংস করার সিদ্ধান্ত নেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup