সর্বশেষ

হটাৎ কাতারের আমিরকে ফোন করলেন ওমানের সুলতান

Image 164353 1733ghd124790 copyWeb Popup (3)

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। মঙ্গলবার সুলতান টেলিফোনে যুক্ত হয়ে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ওমানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারের বরাতে জানা যায়, ফোনালাপে সুলতান হাইথাম কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি আন্তরিক একাত্মতা ও সংহতি প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত আল থানি পরিবার এবং কাতারের সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় তিনি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত ও চিরস্থায়ী শান্তি কামনা করেন। পাশাপাশি এই কঠিন শোকের মুহূর্তে তাঁর পরিবারকে যেন ধৈর্য ও শোক সইবার শক্তি দেওয়া হয়, পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনাও করেন ওমানের সুলতান।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup