Long Popup (2)
সর্বশেষ

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

412ProbashircityWebPopupUpdate

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, খামেনি ও যুদ্ধে নিহত অন্যান্য ইরানিদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। এমনকি তিনি নিজে বেঁচে না থাকলেও খুব শিগগিরই এই প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন নতুন এই সুপ্রিম লিডার।

11.7.26 20 711x400

তাঁর এমন বক্তব্যের পরই ইরানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘হামশাহরি’ ১৩ জন বিশ্বনেতার একটি তালিকা বা ‘হিট লিস্ট’ প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির দাবি, প্রতিশোধের অংশ হিসেবে এসব নেতার ওপর হামলা চালানো হতে পারে। এই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ইসরায়েলের সেনাপ্রধান ইয়াইর জামির ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের নামও ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংবাদমাধ্যমটির অনলাইন সংস্করণে এই হিট লিস্ট প্রকাশ করা হলেও আজ প্রকাশিত তাদের ছাপা পত্রিকায় তালিকাটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

আরোও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate