Long Popup (2)
সর্বশেষ

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

6 20260628ProbashircityWebPopupUpdate

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পাইলট ও ১০ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীরা সবাই একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি মূলত স্থানীয় ওই প্যারাশুট প্রশিক্ষণ স্কুলেরই ছিল। মেউর্থ-এ-মোজেল বিভাগের প্রিফেক্ট ইভ সেগি ১১ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ১০ যাত্রীর মধ্যে পাঁচজন ছিলেন প্যারাশুট প্রশিক্ষণার্থী এবং বাকি পাঁচজন তাঁদের প্রশিক্ষক।

দুর্ঘটনার পরপরই পুরো ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ফরাসি সংবাদমাধ্যম বিএফএম জানিয়েছে, মুর্ত-এ-মোজেল বিভাগের বিমানবন্দর-সংলগ্ন এলাকা আপাতত এড়িয়ে চলতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা উদ্‌ঘাটনে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate