সর্বশেষ

ইরানের হামলায় বাহরাইনে ধ্বংসযজ্ঞ, নিশানায় কুয়েতও

BahrainWeb Popup (3)

টানা দ্বিতীয় দিনের মতো ইরানের হরমুজ উপকূলীয় এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির ভাষ্যমতে, এই পাল্টা হামলার মধ্যে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে পাল্টা এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেছে। রাজধানী মানামায় অবস্থিত ওই ভবনটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং ঘটনাস্থলে যথাযথ কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে। হামলার আগে পুরো বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল এবং নাগরিকদের শান্ত থাকার ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইরানের এই পাল্টা হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ইরানের এই কর্মকাণ্ডকে ‘সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। কুয়েতের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উত্তেজনা নিরসনের চলমান প্রচেষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার কুয়েত সংরক্ষণ করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup