Long Popup (2)
সর্বশেষ

‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

Trump khameneiCity

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে তীব্র সংশয় ও সমালোচনা শুরু হয়েছে ডেমোক্র্যাট শিবিরে। দলটির অনেক আইনপ্রণেতা এই চুক্তিকে ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’ বলে আখ্যায়িত করেছেন।

ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ এক্সে এই চুক্তির স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্পের অতীত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট কেবল নতুন সংঘাতই শুরু করেছেন, কিন্তু ব্যয় কমাতে ব্যর্থ হয়েছেন। এর চরম মূল্য চোকাচ্ছেন সাধারণ মার্কিন নাগরিকেরা।

কংগ্রেসম্যান সেথ মোল্টন একে একটি ‘ভয়াবহ চুক্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ১৪ জন মার্কিনির প্রাণহানি ও ১০০ বিলিয়ন ডলার খরচের পর এমন চুক্তি আদতে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ট্রাম্পের আত্মসমর্পণ। যে প্রণালি আগে থেকেই উন্মুক্ত ছিল, কেবল তা পুনরায় খোলার এই চুক্তি কোনোভাবেই বিজয় হতে পারে না।

তবে সমালোচনার কড়া জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা চুক্তিটি ছিল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সহজ পথ। বিপরীতে তাঁর এই নতুন চুক্তিটি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি দুর্ভেদ্য প্রাচীর হিসেবে কাজ করবে এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate