সর্বশেষ

ইরানে নতুন করে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

Image 292377Web Popup (3)

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে নিজেদের সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে ইসরায়েল। আজ সোমবার (১৮ মে) দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে তাতে সরাসরি অংশ নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে তেলআবিব। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সেই হামলায় যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েলি বাহিনী।

গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আধা ঘণ্টারও বেশি সময় ধরে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়। এর পরপরই এই প্রতিবেদনগুলো সামনে আসে। সম্প্রচারমাধ্যম কানের দাবি, দুই দেশের শীর্ষ নেতা নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা ও রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অন্যদিকে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘চ্যানেল টুয়েলভ’ জানিয়েছে, ইরানে নতুন করে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি হিসেবেই মূলত এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ওপর সম্ভাব্য যেকোনো ধরনের হামলার আগে যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েলকে তা আনুষ্ঠানিকভাবে অবহিত করবে বলে ধারণা করছে তেলআবিব। তবে এই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক কবে নাগাদ নেওয়া হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। চ্যানেল টুয়েলভ তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, ইরানের সঙ্গে নতুন কোনো সামরিক সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে সমাধানের পথে হাঁটতে চীনের পক্ষ থেকেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর বড় ধরনের আন্তর্জাতিক চাপ রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup