সর্বশেষ

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ঝোপে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান

FileWeb Popup (3)

 

অবতরণের ঠিক আগমুহূর্তে ছিটকে সোজা রাস্তার পাশের ঝোপঝাড়ে আছড়ে পড়ল একটি যাত্রীবাহী বিমান। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটির সামনের অংশ পুরোপুরি লতাপাতার আড়ালে চাপা পড়লেও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন এতে থাকা সব আরোহী। শুক্রবার সকালে উত্তর-পূর্ব কেনিয়ার প্রত্যন্ত মান্দেরা বিমানঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। 

HGqKyajXcAAQtY

কেনিয়ার বিমান সংস্থা ইবিবি এয়ার পরিচালিত এমব্রায়ার মডেলের এই বিমানটি ৩২ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে উড্ডয়ন করেছিল। তথ্যমতে, ফ্লাইটটি শুক্রবার সকাল ৬টা ৫৬ মিনিটে রাজধানী নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সকাল সাড়ে আটটার দিকে গন্তব্যে পৌঁছানোর পর অবতরণ করতে গেলেই এই বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে বিমানটি রানওয়ে অতিক্রম করে পিছলে গিয়ে পাশের জঙ্গলে ঢুকে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবিতে দেখা যায়, বিমানের লেজের অংশটি কেবল ঝোপের বাইরে দৃশ্যমান, বাকিটা পুরোপুরি ঢাকা পড়ে আছে।

File

দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সবার সম্মিলিত চেষ্টায় বিমান থেকে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়। বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, আরোহীরা সবাই অক্ষত আছেন এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup