সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দফার আলোচনা শেষ

Image 281445Web Popup (3)

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার ঐতিহাসিক আলোচনা সম্পন্ন হয়েছে। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত আড়াই ঘণ্টাব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে নিশ্চিত করেছেন যে, আলোচনা অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরাসরি আলোচনার পর দুই দেশের প্রতিনিধিরা বর্তমানে পাকিস্তানের আমন্ত্রণে একটি নৈশভোজে অংশ নিচ্ছেন।

Untitled 1067 x 585 px 800 x 420 px

একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সংক্ষিপ্ত বিরতির পর ত্রিপক্ষীয় আলোচনা আগামীকাল রবিবার পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পুনরায় শুরু হবে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ায় তথ্য ধীরে ধীরে সামনে আসছে এবং তা তাৎক্ষণিকভাবে যাচাই করা বেশ কঠিন। প্রায় দুই ঘণ্টা সরাসরি আলোচনার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। আলোচনা পুনরায় ঠিক কখন শুরু হবে, তা আল-জাজিরার প্রতিনিধি নিশ্চিত করতে পারেননি।

এই আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত ৮ এপ্রিল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।

এর পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বার্তায় আনন্দের সংবাদ জানিয়ে লেখেন, “গভীর বিনয়ের সঙ্গে আমি জানাচ্ছি যে, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”

জানা গেছে, আলোচনার জন্য ইরান একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের বিষয়গুলো নিয়েই প্রাথমিক আলোচনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশ্ববাসী এখন ইসলামাবাদের এই আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup