সর্বশেষ

‘সমস্ত প্রশংসা আল্লাহর’ লিখে ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প!

Untitled 1ProbashircityWebPopupUpdate

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক পোস্টে চরম গালিগালাজ করে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। আজ রোববার দেওয়া ওই পোস্টে তেহরানকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি চরম পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার ইরানে বিদ্যুৎকেন্দ্র ও সেতু দিবস হতে যাচ্ছে, সবকিছু এক সুতোয় গাঁথা থাকবে। এমনটা আগে কখনো হয়নি।’ এরপর চরম ক্ষোভ ও অশ্লীল শব্দ ব্যবহার করে তিনি লেখেন, ‘উন্মাদ ও বদমাশের দল, প্রণালি খুলে দাও, তা না হলে তোমরা নরকে বাস করবে। শুধু চেয়ে চেয়ে দেখো!’ সব শেষে তিনি ‘সমস্ত প্রশংসা আল্লাহর’ বলেও মন্তব্য জুড়ে দেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইরানের পিছু হটার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। উল্টো মধ্যপ্রাচ্যের প্রতিবেশী আরব দেশগুলোর বিভিন্ন অর্থনৈতিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের শাসকগোষ্ঠীকে বারবার আলটিমেটাম দেওয়ার পর রোববার এই কড়া ও আক্রমণাত্মক ভাষায় পোস্টটি করেন ট্রাম্প।

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার জেরে এর আগেও একাধিকবার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে এই প্রণালি খুলে দেওয়া না হলে তিনি ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনবেন। তবে যখনই মধ্যস্থতাকারীরা সম্মানজনক শর্তে যুদ্ধ অবসানের কোনো সম্ভাবনার কথা জানিয়েছেন, তখনই ট্রাম্প তাঁর এই হুমকির সময়সীমা বারবার বাড়িয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate