ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মূলত সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার বিষয়েই সৌদি যুবরাজকে অবহিত করেছেন।
বিষয়টি নিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে আনাদোলু জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে ইতিমধ্যে বেশ কিছু প্রস্তা0০ ০ব দেওয়া হয়েছে। এসব প্রস্তাবের মধ্যে ইরানের পারমাণবিক প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো ধরনের আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রশাসনের সঙ্গে তাদের যোগাযোগ হলেও তা কেবল ছোটখাটো বার্তা আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ফলে এখনই সরাসরি কোনো দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে বসার সম্ভাবনা নেই।
আরও
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের অভ্যন্তরে নজিরবিহীন যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সরকারি হিসাব অনুযায়ী, ওই হামলায় এখন পর্যন্ত দেশটির ১ হাজার ৩০০ জনের বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই যৌথ হামলার জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরায়েল, জর্ডান, ইরাকসহ আরব উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করেই মূলত এসব হামলা চালানো হচ্ছে।










