সর্বশেষ

প্রতারণার মাধ্যমে মুসলিমদের কাছে খেজুর বিক্রি করছে ইসরায়েল, চিনবেন যেভাবে

DatesProbashir city Popup 19 03

পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের ইফতার শুরু হয় খেজুর দিয়ে। এই প্রথা সংযমী আহার ও শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতার প্রতীক। তবে খেজুর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা এখন সতর্ক করে বলছেন, মুসলমানদের ইফতারের এই আবশ্যকীয় অনুষঙ্গ নিয়ে ‘প্রতারণা’ করছে ইসরায়েল।

ফিলিস্তিনি গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কোম্পানিগুলো ক্রমবর্ধমানভাবে অবৈধ বসতিতে উৎপাদিত খেজুর বিভ্রান্তিকর লেবেলে বাজারজাত করছে। ‘মেড ইন ওয়েস্ট ব্যাংক’ বা ফিলিস্তিনি উৎপত্তির ইঙ্গিতবাহী প্যাকেজিং ব্যবহার করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ইউরোপ ও আরব বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট কর্মসূচি জোরালো হওয়ার পর এই পদক্ষেপ নেয় ইসরায়েল।

সম্প্রতি আল ঘাদ টিভিতে প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়, বয়কটের চাপ বাড়ার পর কীভাবে লেবেল পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে বাক্সে ‘মেড ইন ইসরায়েল’ লেখা থাকত, পরে তা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য হিসেবে উপস্থাপন করা হয়।

একই প্রতিবেদনে ফিলিস্তিনি বিক্রেতা মোহাম্মদ কায়েদ সালিম বলেন, ‘খুব কম মানুষই অবৈধ বসতির খেজুর আর ফিলিস্তিনি খেজুর আলাদা করতে পারেন।’ জর্ডান ভ্যালি ও মৃত সাগর অববাহিকার সমজাতীয় জলবায়ুর ফলে খেজুরের গঠন ও বাহ্যিক রূপ একইরকম হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলি এজেন্সিকে দেয়া বক্তব্যে ফিলিস্তিনি রপ্তানি প্রতিনিধি মোহাম্মদ সাওয়াফতেহ বলেন, এই অঞ্চলের খেজুর ‘সমজাতীয় আবহাওয়ার কারণে দৃশ্যত আলাদা করা কঠিন হতে পারে’। তিনি জোর দিয়ে বলেন, এক্ষেত্রে আমদানিকারকদের বাহ্যিক চেহারার পরিবর্তে সরকারি নথিপত্রের ওপর নির্ভর করা উচিত।

তার মতে, ফিলিস্তিনি রপ্তানি চালান সিলমোহরযুক্ত থাকে এবং যাচাইকৃত কোম্পানি তথ্য ও প্রযুক্তিগত সনদসহ পাঠানো হয়। এর মধ্যে থাকে ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের স্বাস্থ্য সনদ, ইইউআর.১ নামে পরিচিত কাস্টমস ডকুমেন্ট এবং চেম্বার অব কমার্স থেকে ইস্যুকৃত উৎপত্তি সনদ।

ফিলিস্তিনি পাম ও খেজুর কাউন্সিলের প্রধান ইব্রাহিম দাঈক আনাদোলু এজেন্সিকে বলেন, বিদেশে রপ্তানিকৃত ফিলিস্তিনি পণ্যে সাধারণত ৬২৫ দিয়ে শুরু হওয়া জর্ডানিয়ান বারকোড এবং ‘ফিলিস্তিনের পণ্য’ লেবেল থাকে। ইসরায়েলি পণ্য সাধারণত ৭২৯ দিয়ে শুরু হয়, কখনও কখনও ৮৭১ দিয়েও।

তবে দাঈক সতর্ক করেন, কোম্পানিগুলো কখনও কখনও নতুন পরিবেশকের নামে পণ্য পুনরায় প্যাকেজ করে স্পষ্ট শনাক্তকারী চিহ্ন সরিয়ে ফেলে। জর্ডান রিভার, মেহাদ্রিন, হাদিক্লাইম, কিং সলোমন, কারমেল আগরেক্সকো, স্টার ডেটসসহ বিভিন্ন ইসরায়েলি ব্র্যান্ড বিদেশি বাজারে নিরপেক্ষ ব্র্যান্ডিংয়ে হাজির হতে পারে।

সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03