সর্বশেষ

রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ (ভিডিও)

Military helicopter crashes in russia, 4 killed (video)Web Popup (3)

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাগেস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় দুপুরে কাস্পিয়ান সাগরের তীরবর্তী আচি-সু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সমরাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিজলায়ার ইলেকট্রোম্যাগনেটিক প্ল্যান্টের (কেইএমজেড) কর্মী বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল কেইএমজেড–এর তৈরি কে-২২৬ মডেলের লাইট ইউটিলিটি হেলিকপ্টার। এই প্রতিষ্ঠানটি রুশ যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম উৎপাদন করে থাকে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়ন কোম্পানিটিকে নিষেধাজ্ঞার আওতায় রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি সাগরতীরে অবতরণের সময় পেছনের অংশ মাটিতে আঘাত করে ভারসাম্য হারিয়ে ফেলে। কিছু সময় বাতাসে টিকে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সাগরতীরে আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এতে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং দুইজন গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন কেইএমজেডের কনস্ট্রাকশন অ্যান্ড ট্রান্সপোর্ট সাপোর্ট বিভাগের উপ-মহাপরিচালক আচালো মাগেমেদভ। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নিহতরা পর্যটক; তবে পরবর্তীতে কেইএমজেড কর্তৃপক্ষ নিশ্চিত করে যে তাঁরা সবাই প্রতিষ্ঠানটির কর্মচারী।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান চলাচল সংস্থা রোসাভিয়াতসিয়া ঘটনাটিকে একটি “বড় বিপর্যয়” হিসেবে অভিহিত করে তদন্ত শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup