সর্বশেষ

সৌদির কাছে পারমাণবিক অস্ত্র বেচবে না পাকিস্তান

Pakistan will not sell nuclear weapons to saudi arabiaWeb Popup (3)

সৌদি আরবের কাছে কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না পাকিস্তান। এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের একাধিক গণমাধ্যমও এ তথ্য নিশ্চিত করেছে।

সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, সামরিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি থাকলেও পাকিস্তান কখনোই সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রির পথে হাঁটছে না।

গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন। দীর্ঘদিন ধরে আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান আসিফ।

বিশ্লেষকদের মতে, চুক্তিটি বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের নিরাপত্তা ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। বিশেষ করে, প্রতিরক্ষা খাতে সমন্বয় এবং কৌশলগত সম্পর্ক জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, চুক্তির মূল লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা। উল্লেখ্য, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কয়েক মাস পরই ইসলামাবাদ এ চুক্তি সম্পাদন করল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup