সর্বশেষ

এবার গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

Missile attack on israel againProbashir city Popup 19 03

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোরে গাজার উত্তরাঞ্চল থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়, অপরটি দক্ষিণাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে।

ইসরায়েলি সেনাদের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার সময় লাখিশ ও আশদোদ এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস হলেও অপরটি জনবসতিহীন এলাকায় পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলার পেছনে কোন ফিলিস্তিনি গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি সেনারা।

অন্যদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চলে, যার সঙ্গে স্থল অভিযানের তীব্রতাও বাড়ানো হয়েছে।

প্রায় দুই বছর ধরে চলমান সংঘাতে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টানা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার ও শনিবারের হামলায়ই গাজা শহরে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ। এ ঘটনায় আবারও আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ও উদ্বেগের ঝড় উঠেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03