সর্বশেষ

মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টা, পাইলটের কারাদণ্ড

Pilot sentenced to prison for trying to shut down plane engine in mid airProbashir city Popup 19 03

মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের ইঞ্জিন বন্ধ করার চেষ্টায় এক সাবেক পাইলট দোষী সাব্যস্ত হয়েছেন। বিবিসির খবরে জানা যায়, অভিযুক্তের নাম জোসেফ ডেভিড এমারসন। তিনি আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ককপিটে দায়িত্ব পালনের সময় হঠাৎ পাইলটকে বলেন, “আমি ঠিক নেই” এবং ইঞ্জিন বন্ধের চেষ্টা চালান।

এমারসন তদন্তকারীদের জানান, তিনি সাইকেডেলিক মাশরুম খাওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ করছিলেন। আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দিতে পারেন। এর আগে রাজ্য আদালত মাঝ আকাশে ইঞ্জিন বন্ধের চেষ্টার দায়ে তাকে ৫০ দিনের কারাদণ্ড দেয়, যা তিনি ইতোমধ্যেই ভোগ করেছেন।

ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২২ অক্টোবর। ৮০ জন যাত্রী নিয়ে ওয়াশিংটনের এভারেট থেকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রানসিস্কো যাচ্ছিল আলাস্কা এয়ারলাইন্সের ওই ফ্লাইট। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে ইঞ্জিন বন্ধের চেষ্টা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেন পাইলট। পরে এমারসনকে ককপিট থেকে বের করে দিলে তিনি ক্রুদের বলেন, “আমাকে এখনই বেঁধে ফেলুন, না হলে খারাপ কিছু ঘটবে।” এমনকি জরুরি নির্গমন স্থানে হাত রেখেও সবাইকে হত্যার হুমকি দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03