সর্বশেষ

এবার প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হলো জাপানে

This time, a training fighter jet crashed in japanProbashir city Popup 19 03

জাপানের পূর্বাঞ্চলের ইবারাকি উপকূলে প্রশিক্ষণ চলাকালীন একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপানের বিমান আত্মরক্ষাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় দুপুরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে, বিমানটিতে থাকা একমাত্র পাইলট সময়মতো বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমান বিধ্বস্তের সঠিক কারণ এখনও জানা যায়নি। বিমান আত্মরক্ষাবাহিনী ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এদিকে বিশ্বজুড়ে সামরিক বিমানের একের পর এক দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বুধবার (৬ আগস্ট) আফ্রিকার ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সকল আরোহী নিহত হন। একইদিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি এয়ারি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারান সকল যাত্রী।

বিশ্লেষকরা বলছেন, এই সাম্প্রতিক দুর্ঘটনাগুলো সামরিক ও জরুরি পরিবহন ব্যবস্থার নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03