সর্বশেষ

প্রবাসীদের জন্য সুখবর দিল বাংলাদেশ বিমান

Biman bangladesh airlinesWeb Popup (3)

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক ভিত্তিতে অপরিসীম অবদান রাখছে। সেই রেমিট্যান্সযোদ্ধাদের যাত্রা আরও সহজ ও স্বস্তির করতে বিশেষ রেয়াতির ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স।

সোমবার (১৬ জুন) বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ ওয়াকার ফেয়ার বা রেয়াতির মূল্য চালু ছিল। এবার সেই সুবিধা আরও বিস্তারিত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে যে নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে বিশেষ ওয়াকার ফেয়ার টিকিট দেওয়া হয়েছে। বিশেষ এই মূল্যছাড় শুধুই একমুখো (ওয়ানওয়ে) টিকিটের ক্ষেত্রে কার্যকর থাকবে বলেও উল্লেখ করেছে বিমান।

প্রবাসীদের গুরুত্ব ও অবদান মাথায় রেখে বিমান বাংলাদেশের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ এই রেয়াত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্য দিয়ে রেমিট্যান্সযোদ্ধারা আরও সাশ্রয়ে ও স্বাচ্ছন্দ্যে দেশে যাতায়াত করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup