Long Popup (2)
সর্বশেষ

আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

Us to sell $1.4 billion worth of weapons to uaeProbashircityWebPopupUpdate

মার্কিন পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এই অস্ত্র বিক্রির প্রস্তাবে আপত্তি জানানোর জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে ৩০ দিন সময় রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অনুমোদিত চুক্তির আওতায় ১৩২ কোটি ডলারে ৬টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম রয়েছে। এই সরঞ্জাম আরব আমিরাত উদ্ধার কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহার করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের জন্য সহায়ক হবে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সংযুক্ত আরব আমিরাত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।

এছাড়াও, ১৩ কোটি ডলারের আরেকটি চুক্তিতে এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করেন, এর মাধ্যমে আরব আমিরাত তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার সক্ষমতা আরও বাড়াতে পারবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহেই সৌদি আরব, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন। এই সফরে গাজা ও ইরান সংকট এবং প্রতিরক্ষা, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate