সর্বশেষ

‘পরমাণু অধিকার’ নিয়ে আপস করবে না ইরান : পররাষ্ট্রমন্ত্রী

Iran will not compromise on 'nuclear rights' foreign ministerWeb Popup (3)

পরমাণু প্রকল্প ইরানের অধিকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশটিকে এ অধিকার থেকে বঞ্চিত করতে চান, তাহলে তেহরান তা কখনও মেনে নেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ শুরু হয়েছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে ওমান। আরাগশি সাংবাদিকদের বলেন, ইরান তার পরমাণু অধিকারের ব্যাপারে আপস করবে না।

যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে ২০১৫ সালে একটি চুক্তি করেছিল, যা ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প বাতিল করেন। এর ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরান তার পরমাণু প্রকল্পে মনোযোগ দেয়।

ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে, যা ৯০ শতাংশে উন্নীত করা হলে ৬টি পরমাণু বোমা বানানো সম্ভব। এই তথ্যের পর যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী হয় এবং ট্রাম্প নিজে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন। ইরানও সাড়া দেয় এবং ওমানের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়।

আরাগশি জানান, ইরান খোলা মন নিয়ে আলোচনায় গেছে। পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার চুক্তি করতে তারা রাজি, তবে পরমাণু অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হলে তারা আলোচনা থেকে সরে আসবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup