Long Popup (2)
সর্বশেষ

ইরানের হাতে নতুন ক্ষেপণাস্ত্র, আঘাত হানতে সক্ষম ১২০০ কিমি দূরেও!

Iran has a new missile, capable of hitting targets 1200 km away!ProbashircityWebPopupUpdate

পশ্চিমের সাথে চলমান উত্তেজনার মধ্যে ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ক্ষেপণাস্ত্রটির নাম ‘কাসেম বসির’ এবং এটি ১২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের গণমাধ্যম দাবি করছে যে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাডকেও ভেদ করতে পারে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি ইরানকে যুদ্ধে জড়ানো হয়, তাহলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। তিনি আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সাথে কোনো সংঘাতে যেতে চায় না, তবে মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু।

পশ্চিমা দেশগুলো ইরানের নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইরানকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করার জন্য অভিযুক্ত করেছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং স্পষ্ট করে জানিয়েছে যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate