সর্বশেষ

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করলো আমেরিকা

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করলো আমেরিকাProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) একটি সামরিক বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে উড্ডয়ন করেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অনুমান করা হয়, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে ভারতীয়রাও অন্তর্ভুক্ত।

মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ কার্গো বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছে এবং ভারতে পৌঁছাতে বিমানটির অন্তত ২৪ ঘণ্টা লাগতে পারে। মার্কিন সামরিক বাহিনীর বহিষ্কার কার্যক্রমে ভারত সবচেয়ে দূরবর্তী গন্তব্য।

পেন্টাগন জানিয়েছে, টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫ হাজারের অভিবাসী বহিষ্কারের জন্য সামরিক বাহিনীর বিমানগুলো দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03