সর্বশেষ

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানProbashir city Popup 19 03

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান এবং তার সহকর্মীরা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। ইয়েমেনের বিমানবন্দরে চালানো ইসরায়েলের বিমান হামলার সেই দৃশ্য ক্যামেরায় উঠে এসেছে। খবর বিবিসি

ডব্লিউএইচও’র প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস বিবিসি রেডিও ৪ এর সঙ্গে এক সাক্ষাতকারে সেই ভয়াবহ মুর্হূতের বর্ণনা দিয়েছেন। ইসরায়েলের চালানো ওই হামলায় ৬ জন নিহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) তিনি এ সাক্ষাতকার প্রদান করেন।

গত বৃহস্পতিবার তিনি এবং জাতিসংঘের অন্যান্য কর্মীরা পশ্চিম ইয়েমেনের সানা ছেড়ে যাচ্ছিলেন। মূলত জাতিসংঘের আটক করা কর্মীদের মুক্তির বিষয়ে আলোচনা এবং ইয়েমেনের মানবিক অবস্থা পরিদর্শন শেষে তারা যখন ফিরে যাচ্ছিলেন তখনই দেশটির বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েল সামরিক বাহিনীর ভাষ্য, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের গোয়েন্দা এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

শনিবারের ওই সাক্ষাতকারে ডাক্তার তেদরস বলেন, ‘পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ, মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দৌড়াতে থাকে। তিনি আরও বলেন, সেখানে কোনো আশ্রয় কেন্দ্র ছিল না। সুতরায় আমার পুরোপুরিভাবে সেখানে মারা পড়তাম। সৌভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। না হলে ক্ষেপণাস্ত্র আমাদের মাথার ওপর পড়ত।’

তিনি বলেন, সহকর্মীদের ভাষ্য ছিল, আমরা মৃত্যুর দুয়ার থেকে ফিরেছি। ২০১৭ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তেদরস। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি জনসাধারণকে ব্যাপকভাবে সতর্ক করেন এবং বেশি বেশি মিডিয়ার সামনে আসেন। এজন্য বিমানবন্দরে থাকাকালীন মানুষজন তাকে চিনে ফেলে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03