সর্বশেষ

জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

Advice not to travel to india unless absolutely necessaryProbashir city Popup 19 03

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় পার্শ্ববর্তী ভারতসহ কিছু দেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৯ জুন (সোমবার) সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমিক্রনের বিভিন্ন সাব-ভেরিয়েন্ট— যেমন এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ ও এনবি ১.৮.১— ভারতে ও অন্যান্য দেশে দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এসব ধরন বাংলাদেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দেশের স্থল, নৌ ও বিমানবন্দরগুলোর স্বাস্থ্য ডেস্কগুলোতে নজরদারি ও স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশে এখনও পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে না পৌঁছালেও, সম্প্রতি একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের হার ঊর্ধ্বমুখী এবং একাধিক নতুন ভ্যারিয়েন্ট ইতোমধ্যে শনাক্ত হয়েছে। আইসিডিডিআরবি জানিয়েছে, দেশে এক্সএফজি ও এক্সএফসি নামে অমিক্রনের দুটি নতুন উপধরন পাওয়া গেছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা, আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা এবং হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা। এছাড়া দেশে আগত যাত্রীদের জন্য তাপমাত্রা পরিমাপক যন্ত্র ব্যবহার, হেলথ স্ক্রিনিং ও পর্যাপ্ত পিপিই মজুদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সন্দেহজনক রোগীদের বাড়িতে অবস্থান, জরুরি প্রয়োজনে হাসপাতালে যোগাযোগ এবং প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগ করতে বলা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার অভিযান জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03