সর্বশেষ

দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩

One new covid 19 death in the country, 3 new cases identifiedCity ads Investment (1)

দীর্ঘদিন পর দেশে নতুন করে করোনাভাইরাসে একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং নতুন করে তিনজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, একই সময়ে করোনায় আক্রান্ত তিনজন সুস্থও হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। এ ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের। আর মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় মাত্র ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে গড় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ বলে জানানো হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের আগস্টে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এরপর ২০২২ সাল থেকে সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকে।

২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের ৩ জুন পর্যন্ত করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দীর্ঘ এ বিরতির পর নতুন করে মৃত্যু সংবাদে কিছুটা উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণেই রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03