সর্বশেষ

নারীকে লাঞ্ছিত করায় প্রভাবশালী এক মন্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার 1700132450 1700132450 zg1on3ginptdWeb Popup (3)

নারীকে লাঞ্ছিত করার অভিযোগে পাপুয়া নিউ গিনির প্রভাবশালী এক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়া। দেশটির সিডনির একটি সমুদ্র সৈকতে এক নারীকে মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির বিখ্যাত বন্ডি বিচের কাছে ‘ঘরোয়া বিরোধের’ পরে পাপুয়া নিউ গিনির প্রভাবশালী পেট্রোলিয়াম মন্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে বলে অস্ট্রেলিয়ান পুলিশ রোববার জানিয়েছে।

গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম জিমি মালাডিনা। তিনি পাপুয়া নিউ গিনির পেট্রোলিয়াম মন্ত্রী এবং একইসঙ্গে দেশটির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মালাডিনাকে আগামী বৃহস্পতিবার সিডনির একটি আদালতে হাজির করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ‘প্রকৃত শারীরিক ক্ষতির জন্য হামলার’ অভিযোগ আনা হয়েছে।

৫৮ বছর বয়সী এই মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ‘সততা এবং স্বচ্ছতার সাথে এই পরিস্থিতি পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup