Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ক্যাটরিনার মতো বানানোর আশ্বাসে নোরাকে বাজে প্রস্তাব, অতঃপর

ক্যাটরিনার মতো বানানোর আশ্বাসে নোরাকে বাজে প্রস্তাব, অতঃপর...Web Popup (3)

বলিউডে নিজের অভিনয় এবং নৃত্য শৈলীর দিয়ে সকলকে যিনি মোহিত করে রেখেছেন, তিনি হলেন নোরা ফাতেহি। আজ নোরা ফাতেহির গুণমুগ্ধ ভক্তের সংখ্যা লক্ষাধিক। তবে এই যাত্রা খুব একটা মসৃণ ছিল না অভিনেত্রীর। বলিউডের পদার্পণ করার আগে ঠিক কী কী হয়েছিল তার সঙ্গে, সম্প্রতি সেই কথাই সকলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি।

অভিনেত্রীর তখন বয়স ২২ বছর। কানাডা থেকে পা রাখেন ভারতে। বলিউডে নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন নিয়ে তিনি কাজ খোঁজা শুরু করেছিলেন। কিন্তু বাস্তব চিত্রটা যে একেবারে অন্যরকম তা বুঝতে অনেকটাই সময় লেগে যায় তার। কাউকে না জেনে প্রায়শই ভুল মানুষকে বিশ্বাস করে ফেলতেন তিনি।

নোরার কথায়, তখন কাজ দেওয়ার বিনিময়ে অনেকেই সঙ্গ আশা করতো। কোনোকিছুই বিনামূল্যে হয় না, তা বুঝতে অভিনেত্রীর অনেকটা সময় লেগে যায়। এর মধ্যে অনেকে নোরাকে সাহায্য করতে এসেছে, তাদেরকে অনুসরণও করতেন তিনি।

এর ফলে এক পর্যায়ে প্রত্যাখ্যান ও ভীতিকর পরিস্থিতির চাপে পড়েন নোরা। পাল্টাতে বাধ্য হন নিজের মানসিকতা। এক পর্যায়ে কেউ দেখা করতে চাইলে তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠা, খুব সহজে মানুষকে বিশ্বাস করা, এই সব থেকে বিরত হতে শুরু করেন তিনি। একটা সময় এমনও আসে, যখন তিনি কানাডায় ফিরে যেতে রাজি হয়ে যান।

অনেক সময় অনেকে প্রশ্ন করতেন, ‘পরবর্তী ক্যাটরিনা কাইফ হতে চান আপনি?’ এইরকম স্বপ্ন দেখিয়ে বহুবার নোংরা প্রস্তাবও দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। এইরকম ভয়াবহ ঘটনা এবং বারংবার প্রত্যাখ্যানের সম্মুখীন হয়ে একসময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নোরা। রীতিমতো থেরাপি করে নিজেকে সুস্থ করতে হয়েছিল। আজ পেছনের দিকে তাকিয়ে যখন এই সমস্ত ঘটনার কথা স্মরণ করেন অভিনেত্রী, তখন সবকিছুই যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। নোরার জীবনের এই ঘটনাগুলি মানুষকে সতর্ক থাকতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup