সর্বশেষ

‘আমার স্ত্রী বার বার ফোন করছে বাংলাদেশের শাড়ি কিনেছি কিনা’

1a5ddbc43112a8c13ebeb358e22837c5036ab33b2a4f381fProbashir city Popup 19 03

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ ঢাকায় গাইতে এসেছে ১৪ বছর পর। তাদেরকে কেন্দ্র করে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে যমুনা ফিউচার পার্কে শুরু হয় ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ নামের কনসার্ট। কনসার্ট শুরুর কিছুক্ষণ পরই বিশৃঙ্খলার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর সেনা হস্তক্ষেপে তা পুনরায় শুরু করা হয়। তবে এই ব্যান্ডের গায়ক গওহর মুমতাজ বাংলাদেশে খাবার ও শাড়ির প্রশংসা করলেন।

এক সংবাদ সম্মেলনে গওহর মুমতাজকে প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন জিনিসটি ভালো লেগেছে? পুরান ঢাকা নিয়ে তিনি বলেন, আমার দেশি খাবারের সঙ্গে মিল রয়েছে বাংলাদেশের খাবারের। এখানকার নিহারি, হালিম খেতে অসাধারণ। এতো ভালো লেগেছে একবারে দুই বারের খাবার খেয়ে নিয়েছি (মুচকি হেসে বললেন গায়ক)।

তিনি বাংলাদেশের শাড়ির প্রশংসা করে বললেন, ‘বাংলাদেশের পোশাক দারুণ। বিশেষ করে শাড়ি খুবই জনপ্রিয়। আমার স্ত্রী অনুরোধ করেছে শাড়ি কেনার জন্য। বার বার ফোন করছে শপিং করেছি কিনা।

তবে নানা নাটকীয়তার পর শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বসে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ এর কনসার্ট। সঙ্গে ছিল বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশনসহ আরো কয়েকটি দল। কনসার্ট দেখতে গতকাল বিকেল থেকেই ঢল নামে শ্রোতা আর ভক্তদের। বিশেষ করে ‘জাল’র পারফরম্যান্স নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু জনাকীর্ন জায়গায় এমন আয়োজন দেখে হতাশা আর ক্ষোভ উগড়ে দেন আগত দর্শকরা।

টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয় ৩০৫০ টাকা। অথচ, টিকেট কেটেও অনেকে দেখতেই পারেননি পছন্দের শিল্পীর মুখটিও। না ছিল এলইডি স্ক্রিনের ব্যবস্থা, না বসার কোনো নির্ধারিত স্থান।

শুধু শ্রোতাই নন, ক্ষোভ ঝাড়েন ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ এর কো স্পন্সর ও অন্যান্য অংশীদাররাও। তাদের অভিযোগ, এতো বড় আয়োজন নিয়ে প্রতিনিয়ত তথ্য গোপন করেছেন আয়োজকরা। তাই ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের।

পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের এই কনসার্টটি হবার কথা ছিলো শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান।

পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গহর মমতাজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। আর সেখানেই আবেগ তাড়িত হয়ে বাংলাদেশে আসার প্রথম অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করেন গায়ক।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03