Long Popup (2)
সর্বশেষ

‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব’

1784177646 54c64ee4e282a6f0ac9046bd8ce2916bProbashircityWebPopupUpdate

দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে এখন টান টান উত্তেজনা। আটলান্টায় চলছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ। বিশ্বজুড়ে যখন এই ম্যাচ নিয়ে ব্যাপক উন্মাদনা, ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত ঘোষণা দিয়ে বসলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনা দলের কট্টর এই সমর্থক জানিয়েছেন, তাঁর প্রিয় দল কাপ জিতলেই তিনি আবারও বিয়ে করবেন।

Sa 76.1784144703

ম্যাচ চলাকালেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। সেখানে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব ফাইনাল।’ স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। মুহূর্তেই তাঁর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র বিশ মিনিটের মধ্যেই পোস্টটিতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। তবে রহস্য জিইয়ে রাখতে মন্তব্য করার অপশনটি বন্ধ রাখেন তিনি।

ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তাঁর প্রথম বিয়ের খবর শোনা যায়। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভ এবং পরে তামিম হাসান নামের এক সাংবাদিকের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন রটে। ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার বেশি দিন টেকেনি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে তুমুল আলোচনায় আসেন এই নায়িকা। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও তাঁর আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

 

বর্তমানে ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য ও কন্যা প্রিয়মকে ঘিরেই পরীমণির পুরো জগৎ। সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। জীবনের এমন একটি পর্যায়ে এসে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে তাঁর নতুন করে বিয়ের এই ঘোষণা ভক্তদের মাঝে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate